বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি। নির্মাতা জানান, ফ্যামিলি ড্রামার সঙ্গে এতে যুক্ত করা হয়েছে ভৌতিক প্রেক্ষাপট।
রহমান পরিবারের বিভিন্ন অদ্ভুত কাণ্ড, তাদের স্বপ্ন এবং একটি ভূতের গল্প নিয়ে তৈরি হয়েছে আঁতকা সিরিজটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, তুষার খান, মৌসুমী নাগ, আরশ খান, সুনেরাহ বিনতে কামাল, সোহেল মণ্ডল, ফারিহা রহমান, সুমন আনোয়ার, তন্ময় পারভেজ প্রমুখ।
আঁতকা মুক্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় মিলিত হয়েছিলেন সিরিজের নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এ সিরিজে নতুনদের সঙ্গে অভিনয়টা বেশ উপভোগ করেছেন বলে জানান আবুল হায়াত। অভিনেতার বিশ্বাস, দর্শকদেরও সিরিজটি ভালো লাগবে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে রোজী সিদ্দিকী বলেন, ‘অনেক দিন পর আমরা কিছু পুরোনো মানুষ একসঙ্গে হতে পেরেছি। এত হাসাহাসি করেছি যে নির্মাতা বলতে বাধ্য হয়েছে, আপনারা প্লিজ হাসি থামান, আমাকে সিনটা করতে দেন। ছোটদের সঙ্গেই মজা করেছি। ওরাও বুঝতে পেরেছে, বড়রা কী পরিমাণ ফানি হতে পারে।’
নাটকে নিয়মিত কাজ করলেও ওটিটিতে এই প্রথম একসঙ্গে অভিনয় করলেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। আরশ বলেন, ‘সুনেরাহর সঙ্গে আমার প্রায়ই কাজ করা হয়। শান্ত, ভালোবাসার মানুষ; এমন চরিত্রেই সাধারণত অভিনয় করি। কিন্তু এই শুটিংয়ে গিয়ে বুঝলাম, সে খুব চঞ্চল বা দুষ্টু চরিত্রেও ভালো অভিনয় করতে পারে।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
২ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৪ ঘণ্টা আগে