
প্রতিবারের মতো পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আই আনন্দ-বেদনার গল্প দিয়ে সাজিয়েছে আট দিনব্যাপী অনুষ্ঠানমালা। এবারের ঈদুল আজহায় চ্যানেল আইয়ের জন্য নতুন, আকর্ষণীয় নাটক ও টেলিফিল্মগুলো নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান রচয়িতা ও নির্মাতারা, অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। আট দিনব্যাপী এসব অনুষ্ঠানমালায় থাকছে ৭টি চলচ্চিত্র, ১৫টি নাটক, ১৩টি টেলিফিল্ম, ৮ পর্বের ছোটকাকু সিরিজ ‘ছোটকাকু রহস্য’, বিশেষ অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ ইত্যাদি। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের নাট্যরূপ দিয়েছেন আফজাল হোসেন, পরিচালনা করেছেন অনিমেষ আইচ।
এবার ঈদে চ্যানেল আইয়ে থাকছে ৭টি নতুন সিনেমা। প্রচারিত হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে। ঈদের দিন প্রচারিত হবে ওয়াজেদ আলী সুমন নির্মিত ‘ছায়া’। এতে অভিনয় করেছেন আসিফ নূর, বুবলী, সুষমা সরকার, সিমরিন লুবাবা প্রমুখ।
ঈদের পরদিন থাকছে ‘কুস্তিগীর’। পরিচালনায় সঞ্জয় কান্ত। অভিনয়ে বাপ্পি, জাহারা মিতু, সুব্রত, সাবেরী আলম, মিশা সওদাগর প্রমুখ।
ঈদের ৩য় দিন প্রচারিত হবে ‘জলে জ্বলে তারা’। পরিচালনায় অরুণ চৌধুরী। অভিনয়ে রাফিয়াত রশিদ মিথিলা, এফ এস নাঈম, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শাহেদ আলী প্রমুখ।

৪র্থ দিন থাকছে চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। পরিচালনায় মিশুক মণি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বুবলী, শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা প্রমুখ।
ঈদের ৫ম দিন প্রচারিত হবে শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা ‘আজব কারখানা’। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালেদ হাসান রুমী, সেলিম বয়াতি, কিতাব আলী, মম, মাইমুনা, অর্পণ প্রমুখ।
৬ষ্ঠ দিন রয়েছে ‘রিভেঞ্জ’ সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। সিনেমাটি পরিচালনা করেছেন এম ডি ইকবাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোশান, বুবলী, মিশা সওদাগর প্রমুখ।
ঈদের ৭ম দিন প্রচারিত হবে ‘শোধ’। পরিচালনায় ইয়াসির আরাফাত জুয়েল। অভিনয়ে দীপা খন্দকার, রাফিয়াত রশিদ মিথিলা, নাদিয়া নদী, চমক প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে