
চিত্রনায়িকা পরীমণির এক বছরের মেয়েসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গতকাল বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আজ শুক্রবার (৪ এপ্রিল) আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
আজ বিকেলে ভুক্তভোগী পিংকি আক্তার বলেন, ‘গত ৫ মার্চ থেকে পরীমণির বাসায় কাজ করি। তাঁর ছোট মেয়েকে খাবার দেওয়াকে কেন্দ্র করে আমাকে মারধর করেন। খাবার দেওয়ার বিষয়টি একটি ইস্যু ছিল। তিনি পরিকল্পিতভাবে আমাকে মারার জন্য আঘাত করেছেন। আমার মাথায় বারবার আঘাত করেছেন। আমার চোখে আঘাত করেছেন। এখনো চোখে ভালোভাবে দেখি না। আমি ভাটারা থানায় একটি অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তারা আমাকে থানায় যেতে বলে।’

থানায় করা অভিযোগে পিংকি আক্তার উল্লেখ করেন, তিনি চিত্রনায়িকা পরীমণির বাসায় এক মাস ধরে কাজ করছেন। তিনি তাঁর ছোট মেয়ের দেখভালের জন্য চাকরিতে যোগদান করেন। তাঁকে দিয়ে বাসার সব কাজ করান। কিন্তু ওই দিন তিনি পরীমণির মেয়ে কান্না করায় তার খাবার তৈরি করছিলেন। এ সময় পরীমণি এসে বলেন, তুমি কার অনুমতিতে দুধ তৈরি করছ। ২ ঘণ্টা হওয়ার ১০ মিনিট বাকি রয়েছে—এ কথা বলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে বাঁ চোখের পাশে আঘাত করে জখম করেন। তাঁর মাথার বিভিন্ন জায়গায় আঘাত করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পিংকি আক্তার বলেন, ‘আমাকে মারধর করার রেকর্ড সিসি ফুটেজে বিদ্যমান রয়েছে। তারপর আমাকে বাসা থেকে বের হতে দেয় না। আমি প্রথমে আমার এজেন্সিকে ফোন দিলে আমার এজেন্সি আমার ফোন রিসিভ করার পর আসে নাই। আমি কোনো উপায় না পেয়ে গোপনে ৯৯৯ নম্বরে ফোন দিলে ভাটারা থানা থেকে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে।’
অভিযোগের বিষয়ে ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘চিত্রনায়িকা পরীমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ওই গৃহকর্মী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এখনো কোনো মামলা হয়নি।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে