
বাংলা চলচ্চিত্র যাঁদের হাতে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে, তাঁদের অন্যতম পথিকৃৎ তারেক মাসুদ। নিজের শিক্ষা, চিন্তাভাবনা, দর্শন তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁর চলচ্চিত্রের মাধ্যমে। বাংলা সিনেমার এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। দুর্ঘটনায় তারেক মাসুদের যাত্রাসঙ্গী চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে ‘চলচ্চিত্র পথ’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চিত্রগ্রাহকদের সংগঠন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টও যুক্ত আছে এ আয়োজনে। আজ বিকেল সাড়ে ৫টায় রাজধানীর তেজগাঁওয়ের বীর উত্তম মীর শওকত সড়কে অবস্থিত গ্রাউন্ড জিরোতে হবে এই অনুষ্ঠান।
চলচ্চিত্র পথ অনুষ্ঠানে তারেক মাসুদ ও মিশুক মুনীরের জীবন, দর্শন, সৃজনশীল কোলাবরেশন ও চলচ্চিত্রে তাঁদের অবদানের বিষয়গুলো আলোচনা করবেন অতিথিরা। তাঁদের নিয়ে স্মৃতিচারণা করবেন নির্মাতা প্রসূন রহমান, নাহিদ মাসুদ ও আসিফ মুনীর। দর্শকদেরও বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তাঁরা।
তারেক মাসুদ ও মিশুক মুনীরকে নিয়ে আলোচনার পাশাপাশি তাঁদের কাজও দেখানো হবে। প্রদর্শিত হবে তারেক মাসুদের প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’, এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন মিশুক মুনীর। এ ছাড়া তারেক মাসুদকে নিয়ে নির্মিত প্রসূন রহমানের ‘ফেরা’ সিনেমাটিও দেখানো হবে এ অনুষ্ঠানে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে