আগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ঢাকার আয়োজন সাজানো হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে। অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বেশ কয়েকজন উপদেষ্টা। এ ছাড়া চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানের শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে ব্যান্ড ডিফারেন্ট টাচ এবং সংগীতশিল্পী সায়ান।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। সংগীত পরিবেশন করবে ব্যান্ড ম্যাট্রিক্যাল ও সংগীতশিল্পী আসিফ আকবর।
কক্সবাজারের রামু উপজেলার খিজারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী পারভেজ ও মিলা।
বান্দরবানের রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে স্থানীয় ব্যান্ড ও সংগীতশিল্পী নোলক বাবু।
রাঙামাটি জেলার রাঙামাটি সরকারি কলেজ মাঠে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জিকু মারমা ও তাঁর দল। আরও গাইবেন রাফি তালুকদার এবং সংগীতশিল্পী বিউটি ও তাঁর দল।
খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্যান্ড অরণ্য, শান্তি দেবনাথ ও তাঁর দল, সংগীতশিল্পী রূপসা ও রাজিব।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে