অনেক দিন ধরেই অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের আলাদা থাকার খবর শোনা যাচ্ছিল। তবে এই বিষয়ে এখন মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সাংবাদিকদের মম জানানলেন, তাঁরা আর একসঙ্গে থাকছেন না।
আজকের পত্রিকাকে মম বলেন, ‘আমি আর শিহাব শাহীন আরও দুই বছর আগেই আলাদা হয়ে গেছি। এটা আমাদের কাছের অনেকে জানলেও সবাই জানতেন না। তাই এই বিষয়ে কাছের অনেক মানুষের বিভিন্ন প্রশ্ন আমার কাছে অস্বস্তির ছিল। তাই এবার সবাইকে আমাদের ডিভোর্সের ব্যাপারটা জানালাম। আমরা গত দুই বছর ধরেই একসঙ্গে থাকছিনা।’
২০১৫ সাল থেকেই মম ও ও শিহাব শাহীনের প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। এই বিষয়ে কেউ মুখ না খুললেও, ২০১৯ সালের ২০ নভেম্বর হঠাৎ করেই নিজেদের ফেসবুকে তাঁদের বিয়ের খবর জানান। এই দিনটিকে নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে উদ্যাপন করেন তাঁরা। এই বিষয়ে তখন পরিচালক শিহাব শাহীন জানিয়েছিলেন, প্রেমের সম্পর্ক শেষে ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছেন তাঁরা।
জানা যায় তাঁদের ডিভোর্স হয়েছে ২০২০ সালের সেপ্টেম্বরে।
জাকিয়া বারী মম ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার হয়ে শোবিজে পথচলা শুরু করেন। ২০০৭ সালে তৌকির আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিহাব শাহীনের পরিচালনায় ২০১৫ সালে ব্যবসাসফল ছবি ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় তিনি দুর্দান্ত অভিনয় করেন। অন্যদিকে শিহাব শাহীন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন পরিচালক। সর্বশেষ তাঁর নির্মিত ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’ অনেক প্রশংসা কুড়াচ্ছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে