দেশে জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। সেই ধারাবাহিকতায় এবার আরটিভিতে শুরু হতে যাচ্ছে বাংলায় ডাবিং করা নতুন তুর্কি ধারাবাহিক। ১ আগস্ট শুক্রবার থেকে প্রচার শুরু হতে যাওয়া ধারাবাহিকটির নাম ‘মোস্তফা’।
মোস্তফা ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তাকে ঘিরে। নীতিমান একজন পুলিশ কর্মকর্তা সে। নিজের ছেলেকে প্রচণ্ড ভালোবাসে। একবার একটি চোরাচালান রোধে অপারেশনে নামে মোস্তফা। বুঝতে পারেনি এটা ছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পেতে রাখা একটা ফাঁদ। সেই ফাঁদে পা দিয়ে ফেঁসে যায় মোস্তফা। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। একটি মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় তার। নিজের ছেলের হেফাজত হারায় সে। মোস্তফার শ্বশুর এসে ছেলেকে নিয়ে যায়। একপর্যায়ে মোস্তফা নিজের চাকরি আর ছেলের হেফাজত ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।
মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। মোস্তফা জানতেই পারে না, আইসেগুল শহরের গডফাদার বাহরির মেয়ে। যখন বুঝতে পারে, তত দিনে আইসেগুলের সঙ্গে তার প্রেম গাঢ় হয়েছে। কী করবে এখন মোস্তফা? সে কি তার শ্বশুরের কাছ থেকে নিজের ছেলের জিম্মা ফেরত পাবে? সে কি ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবে? নাকি নিজেই হয়ে উঠবে একজন মাফিয়া? ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে ওঠে রোমান্টিক থ্রিলার ধারাবাহিকটির গল্প।
ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ জনপ্রিয় অনেক তুর্কি তারকা। বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।
২৫০ পর্বের মোস্তফা ধারাবাহিকটি প্রচারিত হবে ১ আগস্ট থেকে সপ্তাহের সাত দিন রাত ৯টায় আরটিভির পর্দায়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে