
দেশের তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা আর পরিবেশবান্ধব উদ্যোগ এবার পৌঁছে গেছে বিশ্বমঞ্চে। রাশিয়ার সোচিতে ১৩ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজে (আইওসিই) প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশের একটি দল। বিশ্বের খ্যাতনামা এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মেধাবী হাইস্কুল শিক্ষার্থীরা একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করে।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহান মাসুদ তাসিন। দলের অন্য সদস্যরা হলো রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের তাসিন মোহাম্মাদ, রাজশাহী কলেজিয়েট স্কুলের মো. নূর আহমেদ এবং চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের মো. আশিকুর রহমান।
প্রতিযোগিতার অংশ হিসেবে তারা আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নেয়, যেখানে জলবায়ু পরিবর্তন ও বাস্তুবিদ্যা নিয়ে গড়ে ওঠে জ্ঞানবিনিময় ও গবেষণামূলক আলোচনা। সেখানে বাংলাদেশের প্রতিনিধিরা বিশ্বের অন্য তরুণ বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করেছে এবং শিখেছে নতুন নতুন দৃষ্টিভঙ্গি।
‘প্রজেক্ট ফেস্ট’-এ দেশের তরুণেরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তারা বাংলাদেশের নিষ্ঠা, সম্ভাবনা ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মের অঙ্গীকারকে তুলে ধরে। প্রতিযোগিতায় তাদের উপস্থাপনা বিশ্বব্যাপী অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বাংলাদেশি অংশগ্রহণকারীরা মনে করে, এই অভিজ্ঞতা তাদের শুধু আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়নি, বরং ভবিষ্যতে দেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে