জার্মানির ফ্রাঙ্কফুর্টে গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৪।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন এবং বিশেষ অতিথি ছিলেন গুগলের প্রথম বাংলাদেশি ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার, ঊর্ধ্বতন পরিচালক ও এআইইউবি প্রাক্তন শিক্ষার্থী জাহিদ সবুর এবং এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস সাবরিনা আবেদীন।
ইউরোপের বিভিন্নপ্রান্ত থেকে প্রায় ৩০০ জন এআইইউবি এর প্রাক্তন শিক্ষার্থী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইশতিয়াক আবেদীন তার বক্তব্যে, এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ভূয়শি প্রশাংসা করেন এবং তাকে আমন্ত্রন জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ইউরোপে এআইইউবি এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা ইউরোপের বিভিন্ন দেশে সুনামের সহিত কর্মরত আছেন তারা অবশ্যই এআইইউবি এর প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ইউরোপে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
এআইইউবি প্রাক্তন শিক্ষার্থী জাহিদ সবুর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে