জয়পুরহাটের পাঁচবিবির কুসুম্বা ইউনিয়ন পরিষদে ডেকে এনে বৃদ্ধকে মারপিট করার অভিযোগে দুজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুসুম্বার ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম ও সাহানুর ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার বাঁশখুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মাহবুব হোসেন রহমতপুর শান্তিনগর মোড়ের সৈকতের নিকট থেকে পাওনা টাকা চাইতে যান। তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য ফরিদুলের সঙ্গে মাহবুবের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত ফরিদুল পরে মাহবুবকে খুঁজতে তাঁর বাড়িতে যান। এ সময় মাহবুবকে না পেয়ে তাঁর বাবা আব্দুল জলিলকে ইউনিয়ন পরিষদ তুলে নিয়ে আসেন। একপর্যায়ে কয়েকজন মিলে বৃদ্ধ জলিলকে মারপিট করে। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত দুজন ইউপি সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে