যশোরের চৌগাছায় পাচারের সময় একটি বাড়ি থেকে চার নারীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁদের দুজন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, একজন ধামরাই ও একজন শরিয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। গতকাল শনিবার তাঁদের উদ্ধার করে র্যাব-৬-এর সিপিসি-৩ যশোর শহরের টহলদল।
উদ্ধারের সময় পাচারকারী চক্রের তিন সদস্য—আকবর আলী (৫০), তাঁর স্ত্রী কোহিনুর বেগম (৪৫) ও ছেলে বাবুল হোসেনকে (২৬) আটক করা হয়। তাঁরা শহরের পাঁচনমনা গ্রামের বাসিন্দা।
উদ্ধারকৃত চারজনের মধ্যে একজন নারী চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি বলেছেন, তাঁরা অত্যন্ত গরিব ও অসহায়। বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করেন। মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে দুই ব্যক্তির সঙ্গে তাঁদের পরিচয় হয়। তাঁরা ভারতে ভালো কাজ দেওয়ার কথা বলেন। গত ৭ ডিসেম্বর রাতে একজন আশুলিয়া-নবীনগর থেকে তাঁদের বাসে উঠিয়ে দেন। ৮ ডিসেম্বর ভোর ৫টায় যশোরের পালবাড়ি পৌঁছে একটি হোটেলে তাঁরা অপেক্ষা করেন। সেখান থেকে বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ হলে তাঁদের পরামর্শে ইজিবাইকে করে চৌগাছা পৌঁছালে বাবুল তাঁর বাড়িতে নিয়ে তাঁদের আটকে রাখেন। আন্দুলিয়া সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর কথা বললে ভয় পেয়ে তাঁরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। র্যাবের টহল দল সংবাদ পেয়ে শনিবার রাত ২টা ৪০ মিনিটে বাবুলের বাড়ি থেকে তাদের উদ্ধার করে।
এ ব্যাপারে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘পাচারের জন্য একটি বাড়িতে আটকে রাখা চার নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামি ও উদ্ধারদের আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে আসামিদের কারাগারে পাঠানো হবে এবং উদ্ধারদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬