
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা নগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে ফজরের নামাজ শেষে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৫টার পর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন লোকমান ও আলম।

খুলনা মহানগরীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘বি’ কোম্পানির প্রধান রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবু ওরফে নবাবের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে যৌথ অভিযান চলাকালে দুর্বৃত্তের গুলিতে রফিক গাজী ওরফে ঢাকাইয়া রফিক (৪৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রফিক ওই এলাকার রতন গাজীর ছেলে।