ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ১,২, ৩ ও ৪ আসনের সব কটিতেই জয় পেয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থীরা। এর মধ্যে নীলফামারী-১ আসনে বিজয়ী হয়েছেন আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনে আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনে ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-৪ আসনে হাফেজ আব্দুল মুত্তাকিম বিজয়ী হয়েছেন।


নীলফামারীর চারটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল এ তথ্য মিলেছে।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াতে ইসলামীর নেতা বেলাল উদ্দিন তাঁর কাছে ‘৫০ লাখ প্লাস’ টাকা থাকার দাবি করলেও গণনা শেষে ৭৪ লাখ পাওয়া গেছে। দুটি ব্যাগভর্তি অবস্থায় পাওয়া সব টাকা মেশিনে গণনা শেষে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ৭৪ লাখ টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।