ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ১,২, ৩ ও ৪ আসনের সব কটিতেই জয় পেয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থীরা। এর মধ্যে নীলফামারী-১ আসনে বিজয়ী হয়েছেন আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনে আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনে ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-৪ আসনে হাফেজ আব্দুল মুত্তাকিম বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিজয়ী আব্দুস সাত্তার ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট।
নীলফামারী-২ (সদর) আসনে দাঁড়িপাল্লা নিয়ে বিজয়ী আল ফারুক আব্দুল লতিফ ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহারিন ইসলাম তুহিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট।
নীলফামারী-০৩ (জলঢাকা) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওবায়দুল্লাহ সালাফি। ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনে ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সৈয়দ আলী।
নীলফামারী-০৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিজয়ী হাফেজ আব্দুল মুত্তাকিম পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল গফুর সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে