
জ্বালানি তেল সরবরাহ বন্ধের কর্মবিরতি প্রত্যাহার করেছে রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন। আজ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ আবারও শুরু হয়েছে।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি। আগামীকাল সোমবারের মধ্যে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত আমাদের তিন শ্রমিককে জামিনে মুক্তি দেওয়া হবে। এ-সংক্রান্ত সভা পার্বতীপুর ডিপোতে কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। পার্বতীপুরের স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।’
সভায় উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ। তিনি জানান, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু উক্ত সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে জেলহাজতে থাকা তিন শ্রমিককে জামিনে মুক্তি দেওয়া হবে। অন্য দাবিগুলো বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
গতকাল শনিবার রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশে একটি ট্যাংক-লরি রওনা দেয়। পাম্পে তেল সরবরাহ শেষে ফেরার পথে নীলফামারী পুলিশ লাইনস-সংলগ্ন বাইপাস মোড়ে লরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লরির চালক ও তাঁর সহকারী সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্যাংক-লরিটি দেখে সন্দেহ হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়ার। পরে তিনি তাৎক্ষণিকভাবে গাড়িটিতে তল্লাশি চালান। তল্লাশিকালে একটি জারিকেন থেকে ১৩ লিটার পেট্রল উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক, তাঁর সহকারী, লরিতে থাকা শ্রমিক ইউনিয়ন সভাপতির ম্যানেজারসহ তিনজনকে আটক করে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে রিফাত (১৮), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শিসেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। আজ সকাল ৮টা থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। এতে তেল সরবরাহ কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে