
নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোলচত্বরে অনুষ্ঠিত একটি সালিসি বৈঠক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাজী জাহানারা সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পরপর পাঁচবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছিলেন।
আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান। তিনি জানান, নীলফামারী সদরের রামগঞ্জে গাড়িচাপা দিয়ে সিদ্দিক আলী নামের এক পথচারীকে হত্যা মামলায় সৈয়দপুর থানা-পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এই প্রতিবেদন লেখার সময় (১২টা ৪৫ মিনিট) আসামিকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।
জানা যায়, নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে জেলা সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের লিটন রহমান বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর ওই মামলাটি দায়ের করেছিলেন। মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ ২০২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।
মামলায় বলা হয়, কৃষক সিদ্দিক আলী ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বাড়ির অদূরে রামগঞ্জহাটে কেনাকাটা করতে যান। ওই সময় আওয়ামী লীগের ওই আসামিরা বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায়। হামলার মাঝে পড়ে গেলে কৃষক সিদ্দিক আলী রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় সাবেক সংসদ সদস্য মামলার প্রধান আসামি আসাদুজ্জামান নুরকে বহনকারী গাড়ি দিয়ে কৃষক সিদ্দিক আলীকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
মামলায় বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলীর হত্যা মামলা দায়ের করতে পারেননি বাদী। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর সুযোগ সৃষ্টি হওয়ায় নিহতের ছেলে মামলাটি দায়ের করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে