নাটোরের লালপুর উপজেলায় তাম্মি আক্তার (২২) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর সাবেক স্বামী রবিন হোসেনকে (২৩) আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ দিদারপাড়া এলাকায় রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। তাম্মি আক্তার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে এবং আব্দুলপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
অভিযুক্ত রবিন হোসেন উপজেলার চণ্ডীগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে।
নিহত নারীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে রবিন হোসেন ও তাম্মির বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ছয় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর সম্প্রতি আবার রবিন ও তাম্মির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে থাকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ বৃহস্পতিবার বিকেলে রবিন তাঁর সাবেক স্ত্রী তাম্মিকে শোভ দিদারপাড়া এলাকায় ডেকে নিয়ে যান। এরপর তাঁকে সেখানে তিনি গলা কেটে হত্যা করেন। ঘটনার পর আশপাশের লোকজন রবিনকে আটকে পিটুনি দেয়। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে রবিনকে উদ্ধার করে হেফাজতে নেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত রবিনকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। যেহেতু ঘটনাটি রেললাইন এলাকায় সংঘটিত হয়েছে, তাই আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাঁকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়াউর রহমান বলেন, ‘নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে