
নাটোরের লালপুরে তথ্যগত ভুল থাকায় ভোটকেন্দ্রে পাঠানোর জন্য রাখা নির্বাচনী ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) জব্দ করা হয়েছে। নাটোর-১ আসনে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির পরিচালক এবং রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ জাহিদ হাসান ত্রুটিপূর্ণ এই ফলাফল শিট সিলগালা করেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লালপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে শিটগুলো জব্দ করে সিলগালা করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রের ভোট গণনা বিবরণী বা রেজাল্ট শিটে স্থানের নামের জায়গায় ছাপাজনিত ভুলে ‘সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়’ লেখা হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন, ভোটকেন্দ্রের ভোট গণনা বিবরণীতে স্থানের জায়গায় ভুলক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় লেখা হয়েছিল। বিষয়টি নজরে আসায় তৎক্ষণাৎ সেগুলো জব্দ করা হয়। পরে বিচারিক কমিটি সেগুলো সিলগালা করেছে এবং ভোটকেন্দ্রগুলোতে সঠিক ফরম সরবরাহ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে