সাতক্ষীরার পাটকেলঘাটায় মারধরের শিকার দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ সোমবার রিমান্ড আবেদন করেন পাটকেলঘাটা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান। এর আগে গত শনিবার দুপুরে সংবাদ প্রকাশ-সংক্রান্ত শত্রুতার জেরে মব সৃষ্টি করে দুই সাংবাদিককে মারধর করে...


সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর বড় ভাই রুহুল আমিন (৩৪)। আজ সোমবার বিকেলে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ। নিহত ও আহত দুই ভাই বেড়বাড়ি গ্রামের..

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের প্রাপ্ত কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সব আসনে এগিয়ে রয়েছেন।

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল থামিয়ে মা ও ছেলেকে মারধর করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।