
সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামে পারিবারিক বিরোধে তাছলিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে লক্ষীদাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তাছলিমা খাতুন সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। তাঁদের ১২ বছর বয়সী একটি মেয়ে ও ৯ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
নিহত গৃহবধূর বাবা নুরুজ্জামান জানান, তাঁর জামাই সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিলেন। তাঁদের সংসারে অভাব-অনটন লেগেই থাকত। সম্প্রতি তাছলিমার একটি ছাগল তিনি বিক্রি করে মাদক সেবনের কাজে লাগিয়েছেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতে ঝগড়ার একপর্যায়ে তাছলিমাকে গলা কেটে হত্যা করে সাদ্দাম পালিয়ে যান। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নারীর বড় মেয়ে সাদিয়া সুলতানা বলেন, ‘আমার বাবা সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিল। নেশা করে প্রায়ই আমার মায়ের সঙ্গে ঝগড়া করত। ঘটনার দিন আমার দাদি, আমি ও আমার ছোট ভাই নুর হোসেন (৯) পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। মায়ের গোঙানোর শব্দ শুনে আমার দাদি আমাদের ডেকে দ্রুত মায়ের রুমে গেলে মায়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখি।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে