
সাতক্ষীরা সদর উপজেলায় একটি পুকুর থেকে বীথিকা সাধু (৫২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরের দিকে উপজেলার মাগুরা বউবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বীথিকা সাধু ওই এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী।
মাগুরা বউবাজারের কার্তিক সাধু বলেন, ‘বউবাজারে আমার একটি দোকান রয়েছে। রাত ৮টার দিকে মাকে ফোন করে দোকানে আসতে বলি। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও মা না আসায় আমি খোঁজাখুঁজি শুরু করি। ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, বীথিকা সাধুর বাড়ির পাশে একটি বাঁশবাগান রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বাঁশবাগান দিয়ে দোকানে আসার পথে মাদকসেবীদের সঙ্গে বচসা হয়েছে তাঁর। তখন হয়তো ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরাই তাঁকে মাথায় আঘাত করে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, বীথিকা সাধুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তিনি মারা গেলেন, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে