নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১৩ জুন) ভোর ৫টার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নরসিংদীর বেলাব উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে আরও দুই আরোহী আহত হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাব-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী শহরের একটি মাছের আড়তে চিংড়ি মাছে অবৈধভাবে জেলি প্রবেশ করানোর দায়ে এক পাইকারি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১২৩ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো নরসিংদীতেও পশুর মালিকদের ব্যস্ততা বেড়েছে। গরু-ছাগল বেচাকেনার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবার নরসিংদীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মানিক’ ও ‘রতন’ নামের দুটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। গরু দুটি রায়পুরা উপজেলার চরমধুয়া....