নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে ছোট দুই ভাইয়ের মারধরে রমজান আলী (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে রোববার বিকেলে সদর উপজেলার মাধবদী পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী পুরানচর গ্রামের মুসা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার থেকে একাধিকবার তাঁকে মাদক সেবন পরিহারের জন্য অনুরোধ ও বাধা দেওয়া হলেও তিনি তা মানেননি। রোববার রাতে এ বিষয়টি নিয়ে তাঁর ছোট দুই ভাই মোশারফ হোসেন (২৮) ও মনির হোসেনের (২৭) সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ছোট দুই ভাইয়ের মারধরে রমজান আলী গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘আমার স্বামী চার মেয়ের বাবা। ছোট মেয়েটার বয়স মাত্র এক বছর। আমি আমার দেবরদের বিরুদ্ধে সঠিক বিচার চাই।’
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি গতকাল বিকেলের হলেও আমরা রাতে খবর পাই। আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তাঁর ভাইদের আঘাতে মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। নিহতের মা-বাবাকেও মারধরের অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।’ তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে