
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান এসব তথ্য জানান। এ সময় শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের পুটিয়া ইউনিয়নের কারারচর শাহপুর এলাকার জামাল উদ্দিন খোকার ব্যক্তিগত কার্যালয় ও বসতঘরে বিশেষ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর ৯ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম রহমানের নেতৃত্বে অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন শিবপুরের কারারচর এলাকার মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), তাঁর স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী শম্পা (২৪), জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসু নাহার (৫০), শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।
আটক জামাল উদ্দিন খোকার বিরুদ্ধে একটি মামলা, আজিজুল মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং আলমগীর হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, পাঁচটি ছুরি, তিনটি রামদা, তিনটি দা, একটি ফোল্ডিং স্টিক, একটি স্টিলের চাপাতি, দুটি গিয়ার চাকু, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলবার, তিনটি খালি ম্যাগাজিন, দুটি শটগানের কার্তুজ, একটি পিস্তলের কার্তুজের খোসা, একটি বুলেটসদৃশ লাইটার, ১ হাজার ১০০টি ইয়াবা বড়ি, ৬০ গ্রাম ভাঙা-গুঁড়া ইয়াবা, একটি ইলেকট্রিক শক মেশিন, আট বোতল বিদেশি মদ, ছয়টি ফেনসিডিলের খালি বোতল, ১৩টি স্মার্টফোন, তিনটি বাটন ফোন ও একটি পুরাতন নষ্ট ল্যাপটপ। অভিযান শেষে আটক ব্যক্তিদের ও উদ্ধার মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিশ্চিত করতে নরসিংদী জেলা পুলিশ সম্মিলিতভাবে ডেভিল হান্টসহ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। শিবপুর থানার ১০১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টিকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটকেন্দ্রে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে