কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ দুই পর্যটক নিহত ও চারজন আহত হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদনকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের যাত্রী।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, হতাহত ব্যক্তিদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা টাঙ্গাইলের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি আরও জানান, সন্ধ্যায় রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদনকেন্দ্রের সামনে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়মুচড়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়।
স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক আহত এক শিশুকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত অন্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান ওসি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে