কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস–প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হলো।
নিহত ব্যক্তিরা হলেন চিকিৎসক সুমাইয়া আহমেদ (৩২) ও তাঁর মা সালমা আহমেদ (৬০)।
বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদনকেন্দ্রের সামনে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই মারা যান সালমা আহমেদের ছেলে ব্যারিস্টার ইয়াসিন আহমেদ (৩৪)। হাসপাতালে মারা যায় ইয়াসিন আহমেদের তিন বছরের ছেলে ইয়াজান। নিহত ব্যক্তিরা রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর বাসিন্দা। তাদের বাড়ি টাঙ্গাইল জেলায়।
ওসি আরও জানান, চট্টগ্রামমুখী মারশা পরিবহন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে একজন নিহত ও পাঁচজন আহত হয়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে শিশুটি মারা যায়। অন্যদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। আজ সকালে আরও দুজনের মৃত্যু হলো।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে