চট্টগ্রামের সাতকানিয়ায় শুক্রবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলের ১ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। পুলিশ ভিডিও যাচাই করে অংশগ্রহণকারীদের শনাক্তের কথা জানিয়েছে।


কক্সবাজারে বাসায় ঢুকে সানজিদা আক্তার রেশমি (৩২) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত তিন নারীকে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. ইসমাইল হোসেন (৪০) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল হোসেন উত্তর ঢেমশার বজল সওদাগর বাড়ি এলাকার আবদুল খালেকের ছেলে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তথাকথিত ‘গণপিটুনিতে’ এক ব্যক্তি নিহত ও আরও দুজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।