
চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী একদল দুর্বৃত্তের হামলায় আহত জামায়াত কর্মী মুহাম্মদ শাহাদাত (৩৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত মুহাম্মদ শাহাদাত উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশার মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
গতকাল রোববার (২৬ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের পাশে মুখোশধারী একদল দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন মুহাম্মদ শাহাদাত। সেখানে একটি চায়ের দোকান ছিল তাঁর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে এসে মুহাম্মদ শাহাদাতের ওপর হামলা চালায়। এতে শাহাদাত গুরুতর আহত হন। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন শাহাদাতকে উদ্ধার করে কেরানীহাটের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের মৃত্যু হয়।
স্থানীয় লোকজনের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার ও একটি পক্ষের সঙ্গে দ্বন্দ্বের কারণে জামায়াত কর্মী মুহাম্মদ শাহাদাতের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত শাহাদাত মারা গেছেন। কেন এবং কারা এ হামলার ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় থানায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে