
চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সহস্রাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তাঁরা। পরে যোগদানকারীদের গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ।
যোগদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন উত্তর সাতকানিয়া এলডিপির সদস্যসচিব আনিসুর রহমান সিকদার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, মো. আমিরুজ্জামান মেম্বার, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, উপজেলা মহিলা এলডিপির সাধারণ সম্পাদক ঝর্না আক্তার, কালিয়াইশ ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ, বাজালিয়া ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরীসহ অনেকে।
বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৪ আসনটি দীর্ঘদিন ধরে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এলডিপির প্রার্থী ওমর ফারুক পরাজিত হন এবং বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বিজয়ী হন। ওই নির্বাচনে এলডিপি জামায়াতের সঙ্গে জোট করায় দলটির অনেক নেতা-কর্মীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব এম এ হাশেম রাজু, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এহছানুল মৌলা, বিএনপি নেতা নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন হিরো, মোহাম্মদ সোলাইমান বাবুল, এহছানুল কাইয়ুম টুটুল, নজরুল ইসলাম ও জিয়াবুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেন, সাতকানিয়ার ছয়টি ইউনিয়নের প্রায় ৫ হাজার এলডিপি নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাঁদের সাদরে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এলাকায় কোনো ধরনের সংঘাত বা সহিংসতা নয়, শান্তিপূর্ণ ও উন্নত চন্দনাইশ-সাতকানিয়া গড়ে তুলতে বিএনপি কাজ করছে।
এদিকে বিএনপিতে যোগ দেওয়া আনিসুর রহমান সিকদার বলেন, বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তে হতাশ হয়ে তাঁরা এলডিপি ছেড়েছেন। এখন থেকে বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত থাকবেন এবং জনগণের কল্যাণে কাজ করবেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে