
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেছেন। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান থেকে কেরানীহাট এলাকার কোনো একটি অংশে এই মিছিল হয়। মিছিলের ১ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল ইসলামকে। মিছিলের সামনে এক যুবক মোটরসাইকেল চালাচ্ছিলেন। সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নাম লেখা ব্যানার নিয়ে ২৫ থেকে ৩০ জন তরুণ ও যুবক বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলে অংশ নেন।
স্থানীয় লোকজন জানান, বিভিন্ন যানবাহনে করে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে মিছিল করেন। দ্রুত সময়ের মধ্যে মিছিল শেষ করে তাঁরা সরে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মীর মিছিল করার বিষয়টি শুনেছি। মিছিলের ভিডিওটি আমরা যাচাই-বাছাই করে দেখছি। এরপর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে