বান্দরবানের থানচিতে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি উপজেলা সদর বাসস্টেশন এলাকার বাস ড্রাইভার নুরুল আলমের দোকানে এ দুর্ঘটনা ঘটে।


গাদাগাদি করে শ্রেণিকক্ষে বসা, ধুলাবালুতে কাপড় নষ্ট আর বৃষ্টি এলে ভিজে নষ্ট হয় বই-খাতাসহ বিভিন্ন কাগজপত্র। এমন পরিবেশে ৯ বছর ধরে পাঠদান চলছে বান্দরবানের থানচি উপজেলার টুকটংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটিতে নতুন ভবন নির্মাণকাজ শুরু হলেও, তা এখনো শেষ হয়নি।

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

মৃত গাছটির নিচে প্রায় ২০টি পরিবার বসবাস করছে। এসব পরিবার ১৯৮০-এর দশক থেকে উপজেলা প্রশাসনের জায়গায় বাঁশ, কাঠ ও ঢেউটিন দিয়ে নির্মিত টিনশেড ঘরে বসবাস করে আসছে। ঘরগুলোর মাঝখানে একটি ছোট ঝিরি বা নালা রয়েছে। গাছটির দক্ষিণ পাশে আরও প্রায় ২০টি ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।