
বান্দরবানের থানচি উপজেলায় সরকারি মডেল মসজিদ নির্মাণে সাত বছর পার হলেও এখনো কাজ শেষ হয়নি। গণপূর্ত বিভাগের পর্যাপ্ত তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক এন্টারপ্রাইজ’ নিজেদের মতো করে ধীরগতিতে কাজ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে মসজিদ উদ্বোধন ও নামাজ আদায় নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সাধারণ মুসল্লিদের মধ্যে।
জানা যায়, প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ২০১৯-২০ অর্থবছরে থানচি উপজেলা মডেল মসজিদ নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়। নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২২ সালে গিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর একাধিকবার সময় বাড়ানোর পরও এখন পর্যন্ত কাজের অনেক কিছুই বাকি রয়ে গেছে।
সম্প্রতি সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, তিনতলাবিশিষ্ট ভবনের টাইলস লাগানো, রং করা, প্লাস্টার, স্যানিটারি ফিটিংস, পানির লাইন-সংযোগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো অসমাপ্ত। স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণে নিম্নমানের বালু, সিমেন্ট ও রড ব্যবহার করা হয়েছে। অনেক সময় প্রকৌশলীর উপস্থিতি ছাড়াই ছাদের ঢালাই ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
থানচি উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আনিচ উল্লাহ মোবারক বলেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এত দেরিতে বাস্তবায়ন হচ্ছে কেন? কার গাফিলতিতে এ বিলম্ব, তা খতিয়ে দেখা উচিত।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ বলেন, ‘পাশের উপজেলাগুলোর—আলিকদম, লামা ও রোয়াংছড়ির মডেল মসজিদ উদ্বোধন হয়ে গেছে। অথচ আমাদের থানচিতে কাজই শেষ হয়নি। এতে আমরা বঞ্চিত হচ্ছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান ফারুক এন্টারপ্রাইজের মালিক ফারুক আহম্মদ বলেন, ‘করোনা পরিস্থিতি ও দুর্গম পাহাড়ি পরিবেশের কারণে নির্মাণসামগ্রী পরিবহন ও শ্রমিক পাওয়া কঠিন ছিল। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছি।’
এ বিষয়ে গণপূর্ত বিভাগের বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী বলেন, ‘করোনাকালে কারণে ভূমি অধিগ্রহণ, স্থান নির্ধারণসহ নানা কারণে কাজ পিছিয়েছে। জমিসংক্রান্ত কিছু জটিলতা ছিল, তা কেটে গেছে। দ্রুত রুমা ও থানচির মডেল মসজিদ নির্মাণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে