
বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম মো. ইকবাল হোসেন (২৪)। তিনি ঢাকা জেলার ডেমরা থানার সারুলিয়া এলাকার রসুলনগরের মফিজুল ইসলামের ছেলে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এই নিখোঁজের ঘটনা ঘটে।
জানা গেছে, মো. ইকবাল হোসেনসহ ১৭ জনের একটি পর্যটক দল ঢাকা থেকে নাফাখুম পর্যটনকেন্দ্রে ভ্রমণে গিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।
নাফাখুম অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক না থাকায় নিখোঁজ হওয়ার খবর তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো সম্ভব হয়নি। শনিবার (১৫ নভেম্বর) সকালে পর্যটক দলের পাঁচ সদস্য থানচি থানা ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
খবর পাওয়ার পর উপজেলা প্রশাসন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি দল গঠন করে তল্লাশি চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে