
ব্রাজিলে এখন গরুর চর্বি (বিফ ট্যালো) দিয়ে বায়োডিজেল তৈরির কাজ বাড়ছে। দেশটির শিল্প খাত চাচ্ছে, দেশের ভেতরে গরুর চর্বি বিক্রি বাড়িয়ে বায়োডিজেলের উৎপাদন আরও বাড়াতে। যুক্তরাষ্ট্র ব্রাজিলের গরুর মাংসসহ অন্যান্য পণ্যের ওপর নতুন করে শুল্ক বসিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের এসব পণ্যের চাহিদা কমে যেতে পারে। তাই ব্রাজিলের শিল্পমহল মনে করছে, দেশের বাজারে গরুর চর্বির ব্যবহার বাড়ানো গেলে রপ্তানি কমার ক্ষতি কিছুটা সামাল দেওয়া যাবে।
জুলাই মাস পর্যন্ত ব্রাজিলের গরুর চর্বি রপ্তানি খুব বেড়েছিল, কারণ যুক্তরাষ্ট্রে এর প্রচুর চাহিদা ছিল। ব্রাজিলের স্কট কনসালটোরিয়া নামের একটি প্রতিষ্ঠান রয়টার্সকে জানিয়েছে, এই সময়ে ব্রাজিল ২ লাখ ৯০ হাজার ৮০০ টন গরুর চর্বি রপ্তানি করেছে, যা ২০২৪ সালের মোট রপ্তানির প্রায় ৯১ শতাংশ। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, রপ্তানি হওয়া পণ্যের ৯৮ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে।
তবে আগস্টে যুক্তরাষ্ট্র ব্রাজিলের গরুর মাংস ও উপজাতপণ্যে ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করার পর থেকে মার্কিন বাজার কার্যত অপ্রবেশযোগ্য হয়ে গেছে। ব্রাজিলের তেলবীজ শিল্পের লবি সংস্থা আবিওভের সভাপতি আন্দ্রে নাসার জানান, এত উচ্চ শুল্কে ওই বাজারে বিক্রি ‘প্রায় অসম্ভব’। তবে দেশীয় চাহিদা বিশেষত বায়োডিজেল কোম্পানির ক্রয় আগ্রহ রপ্তানি হ্রাসের প্রভাব কিছুটা পুষিয়ে দিতে পারে। অনেক বড় মাংস প্রসেসিং কোম্পানি নিজেদের কারখানায় বায়োডিজেল তৈরি করলেও কাঁচামাল ঘাটতি মেটাতে বাজার থেকে চর্বি কিনতে হচ্ছে। উল্লেখ্য, ব্রাজিলে মোট বায়োডিজেলের প্রায় ৭৫ শতাংশ তৈরি হয় সয়াবিন থেকে।
তবে, এখন এই ডিজেল উৎপাদনে গরুর চর্বির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কট কনসালটোরিয়ার প্রতিষ্ঠাতা আলসিদেস তোরেস মনে করেন, জুলাই পর্যন্ত রপ্তানির গতি বৃদ্ধির পেছনে অন্যতম কারণ ছিল শুল্ক কার্যকরের আগে দ্রুত পণ্য পাঠানো। তবে তিনি এই পদক্ষেপকে ‘সাময়িক উপশম’ হিসেবে বর্ণনা করে বলেন, এই শুল্ক কার্যত গরুর মাংস ও মাংসজাত পণ্যের রপ্তানির ওপর এক ধরনের ‘নিষেধাজ্ঞা’।
তোরেস আরও বলেন, আগস্টের ৬ তারিখ থেকে শুল্ক কার্যকর হওয়ায় ব্রাজিলীয় রপ্তানিকারকরা এখন তাঁদের পণ্য প্রতিবেশী দেশগুলোতে পাঠাতে পারে। পরে সেখান থেকে পুনরায় যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যেতে পারে। এতে একদিকে যেমন মার্কিন শুল্ক এড়ানো সম্ভব হবে, তেমনি নতুন বাজার খোঁজার সুযোগও তৈরি হবে বলে মনে করেন তিনি।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৮ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২০ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৩৮ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে