বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের পথ ধরে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রতিষ্ঠানটি মোট ১৭ হাজার কর্মী ছাঁটাই করবে, যা এর মোট কর্মীর ১০ শতাংশ। এর ফলে প্রতিষ্ঠানটির তৈরি ৭৭৭-এক্স জেট বিমান ডেলিভারি পিছিয়ে যাবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলন ও নানা কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৫০০ কোটি ডলার লসের রেকর্ড গড়ার পর এই সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি। এদিকে, এই ঘোষণা দেওয়ার পর বোয়িংয়ে শেয়ারদর ১ দশমিক ১ শতাংশ কমেছে।
বোয়িংয়ের সিইও কেলি ওর্টবার্গ কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় শহরগুলোতে কর্মীরা যে ধর্মঘট চালাচ্ছেন, তার কারণে ৭৩৭-ম্যাক্স, ৭৬৭ ও ৭৭৭ সিরিজের বিমান উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ কারণে যে ক্ষতি হয়েছে তার আলোকে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী কমানো প্রয়োজন।
বার্তায় ওর্টবার্গ বলেন, ‘আমাদের আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং অগ্রাধিকারভিত্তিক কাজগুলোতে আরও মনোযোগী হতে আমাদের শ্রমশক্তির স্তরগুলো পুনর্বিন্যাস করছি। আগামী মাসগুলোতে আমাদের মোট কর্মীবাহিনীর আকার প্রায় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা করেছি। এই ছাঁটাইয়ের মধ্যে নির্বাহী, পরিচালক এবং কর্মচারীরাও অন্তর্ভুক্ত।’
এই ব্যাপক পরিবর্তন ওর্টবার্গের সিইও হয়ে আসার পর সবচেয়ে বড় সিদ্ধান্ত। তিনি গত আগস্টে বোয়িংয়ের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক তিনি নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করবেন। তিনি দায়িত্ব নেওয়ার পর বোয়িং রেকর্ড ৫০০ কোটি ডলার সমপরিমাণ আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে