অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তদন্তের খবরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দরপতন হয়েছে। আজ মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর কমেছে ১ দশমিক ৮৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনের শুরুতে ডিএসইতে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ দরপতন হয়। তবে লেনদেনের কিছু সময় অতিবাহিত হওয়ার পর কিছুটা পুনরুদ্ধার হয় শেয়ারের দাম। লেনদেনের প্রথম ৩০ মিনিটে এই দরপতন ৩ শতাংশে নেমে আসে। আর দিন শেষে দরপতন হয় ১ দশমিক ৮৭ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা। শেয়ারটি সর্বশেষ হাতবদল হয়েছে ১৭৩ টাকা ২০ পয়সা।
গত রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দেয়। বিএসইসির আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ মূল্যবৃদ্ধির পেছনে কোনো ধরনের কারসাজি বা সুবিধাভোগী লেনদেন বা আইন লঙ্ঘনের ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। ৩০ কার্যদিবসের মধ্যে এ–সংক্রান্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয় আদেশে।
এছাড়া পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসের লেনদেনকারী কর্মকর্তা ও প্রধান নির্বাহীদের কোম্পানিটির শেয়ারের সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত ১৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৯১ টাকা, যা গতকাল দাঁড়ায় ১৭৩ টাকা ২০ পয়সায়। সেই হিসাবে শেয়ারের দাম ৮২ টাকা ২০ পয়সা বা ৯০ শতাংশ বেড়েছে। যদিও গতকাল দিনের শুরুতে এটির দাম কমে ১৫৯ টাকায় নেমেছিল।
কোম্পানি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি লোকসান গুনছে। ফলে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার আর্থিক সামর্থ্যও নেই কোম্পানিটির। ২০২৩ সালে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। তা সত্ত্বেও হু হু করে বাড়ছে এটির শেয়ারের দাম। দীর্ঘদিন ধরেই পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটছে। তবে অতীতে ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হতে থাকলে কারণ খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
১ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৬ ঘণ্টা আগে