
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশি কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ না দেওয়ার চর্চা আছে। এমন অনেক কোম্পানি বোনাস শেয়ার দিলেও ব্যবসা সম্প্রসারণের অজুহাত দেখিয়ে মুনাফা কোম্পানিতে রেখে দেয়। তবু তাদের মুনাফা বাড়ে না। তবে বহুজাতিক বা বিদেশি কোম্পানিগুলোর মধ্যে ভিন্ন চর্চা দেখা যায়। স্বচ্ছতা ও জবাবদিহির কারণেই সেগুলো ভালো মুনাফা করে এবং লভ্যাংশও দেয় বলে বিশ্লেষকেরা জানান।
বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। অথচ ১৯ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে বাংলাদেশের বাজারে তালিকাভুক্ত। গত বছর এই কোম্পানি ৯৬ কোটি টাকার মুনাফা করেছে। এর মধ্যে ৫৭ কোটি ৮২ লাখ টাকা বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করবে। ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘পরিশোধিত মূলধনের সঙ্গে ব্যবসার কোনো সম্পর্ক নেই। ১০ টাকার শেয়ারের বিপরীতে ৫০ টাকা মুনাফা করেছে। বিদেশি কোম্পানিগুলো এরকম আয় করে থাকে। কারণ, বিদেশি কোম্পানিগুলোর স্বচ্ছতা রয়েছে, সঠিক তথ্য দেয়, সঠিকভাবে পরিচালনা করে।’
তিনি বলেন, ‘দেশি কোম্পানিগুলো সব ফ্রড। এরা মিথ্যা তথ্য দেয়, কারচুপি করে। বিদেশি কোম্পানিগুলো এসব করে না। তারা ব্যবসা করে বিনিয়োগকারীদের দেয় এবং নিজেরা টাকা নিয়ে যায়।’
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পরিশোধিত মূলধন ১৯ কোটি ২৭ লাখ টাকা। এর বিপরীতে ২০২৩ সালে শেয়ারপ্রতি ৪৯ টাকা ৮৯ পয়সা হিসেবে ৯৬ কোটি ১৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। গত আট বছরের ইতিহাসে ৩০০ শতাংশের নিচে লভ্যাংশ দেওয়ার রেকর্ড নেই, যেখানে দেশীয় কোম্পানিগুলোর জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া দূরহ হয়ে ওঠে। এর মধ্যে আবার থাকে বোনাস শেয়ার।
এ বছর মুনাফার বিপরীতে ইউনিলিভারের পর্ষদ ৩০০ শতাংশ হারে শেয়ারপ্রতি ৩০ টাকা করে ৫৭ কোটি ৮২ লাখ টাকা বা ৬০ দশমিক ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা পুঁজিবাজারের হাজার কোটি টাকার অনেক ব্যাংকের পক্ষেও সম্ভব হয় না। বাকি ৩৮ কোটি ৩৪ লাখ টাকা বা ৩৯ দশমিক ৮৭ শতাংশ রিজার্ভে যোগ হবে।
এর আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ৬০ টাকা ৬৪ পয়সা হিসেবে নিট ৭৩ কোটি ৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই বছর ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হয়েছিল।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ইউনিলিভার আগামী ১৪ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা বা এজিএম করবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল। অর্থাৎ ওই সময় পর্যন্ত যেসব বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার ধারণ করবেন, তাঁরাই এই লভ্যাংশ পাবেন।
বছরটিতে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ১২২ টাকা ২১ পয়সা। গতকাল ৩৭ টাকা ৩০ পয়সা কমে কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ২ হাজার ১৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১৫ মিনিট আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
২১ মিনিট আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
১ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৫ ঘণ্টা আগে