
ভ্রমণকালে যাত্রীদের জরুরি মেডিকেল সেবা দিতে পাইরাস টেলিমেডিসিনের সহায়তায় এমিরেটস তাদের ফ্লাইটে অত্যাধুনিক টেলিমেডিসিন সরঞ্জাম স্থাপন করছে। ২.৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আগামী বছরগুলোতে ৩০০ উড়োজাহাজে নতুন মেডিকেল সরঞ্জামগুলো স্থাপন করা হবে।
নতুন এই ‘টেলিমেডিসিন স্টেশন’ এর অন্যতম বৈশিষ্ট্য হলো এর এইচডি ভিডিও কনফারেন্স সুবিধা, রিমোট প্যাসেঞ্জার অ্যাসেসমেন্ট, সুরক্ষিত ডেটা ট্রান্সমিশন, ১২-লিড বিশিষ্ট টেলিকার্ডিয়া ইসিজি।
এই সমন্বিত ও বহনযোগ্য টেলিমেডিসিন স্টেশনটি কেবিন ক্রুদের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে তারা মানুষের শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলো সংগ্রহ করে এমিরেটসের ২৪/৭ গ্রাউন্ড মেডিকেল সাপোর্ট সেন্টারে পাঠাতে পারে। এই সেন্টারটি দুবাইয়ের এমিরেটসের প্রধান কার্যালয়ে অবস্থিত যেখানে সারাক্ষণ অভিজ্ঞ মেডিকেল পেশাদাররা সেবা প্রদান করছেন।
এমিরেটস ও পাইরাসের মেডিকেল কীটগুলো ইতিমধ্যেই কয়েকটি উড়োজাহাজে স্থাপন করা হয়েছে এবং কয়েকটি জরুরি অবস্থায় অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।
কেবিন ক্রুদের মেডিকেল প্রশিক্ষণের বিষয়টিকে এমিরেটস অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। এমিরেটসে যোগদানের পর আট সপ্তাহব্যাপী প্রাথমিক প্রশিক্ষণকালে এ বিষয়ে তাদের তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়ে থাকে। পরবর্তীতে তারা যাতে দক্ষতার সঙ্গে জরুরি অবস্থা মোকাবিলা করতে পারেন, তার জন্য ব্যাপক প্রশিক্ষণ পেয়ে থাকেন। বিভিন্ন ইনজুরি মোকাবিলা, ইনফেকশন নিয়ন্ত্রণ, অনবোর্ড হাইজিন ব্যবস্থাপনায় তারা প্রশিক্ষিত। জীবন রক্ষাকারী বিভিন্ন ব্যবস্থা যেমন— সিপিআর, অটোমেটেড এক্সটার্নাল ডিফেব্রিলেটর (এইডি) এর ব্যবহার এবং সন্তান প্রসবকালীন প্রয়োজনীয় সহায়তা প্রদানে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
১৫ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে