মিরপুরের বিএডিসি উচ্চবিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপিত হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে এ ফ্ল্যাগশিপ কর্মসূচি উদ্যাপিত হয়। বিএডিসির সচিব মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন খান বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ তরুণসমাজ তথা ছাত্রদের ওপর নির্ভর করে। বাংলাদেশের ইতিহাস ও উন্নয়নের ক্ষেত্রে তরুণদের রয়েছে এক উজ্জ্বল ও গৌরবান্বিত অধ্যায়। সর্বশেষ জুলাই পুনর্জাগরণে তরুণ ছাত্রসমাজই ছিল মূল নায়ক।
‘তারুণ্যের উৎসব-২০২৫’-এর আওতায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ, কৃষিভিত্তিক নাটিকা, কবিতা, বিতর্ক প্রতিযোগিতাসহ অন্যান্য কর্মসূচি পালিত হয়।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে