আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এমিরেটস এয়ারলাইন্সের বিরুদ্ধে এক বৃদ্ধ যাত্রীর সঙ্গে অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ৭১ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক লায়লা হোসেনকে হুইলচেয়ার সহায়তা না দিয়ে দীর্ঘক্ষণ হাঁটতে বাধ্য করা হয় এবং ইতালির মিলান বিমানবন্দরে দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।
লায়লা হোসেন ১০ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে এমিরেটসের ফ্লাইট ইকে৫৮৭-এ যাত্রা শুরু করেন। ফ্লাইটটি দুবাই ও মিলানে যাত্রাবিরতি করে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
তাঁর পরিবার জানায়, ঢাকায় তাঁকে হুইলচেয়ার সহায়তা দেওয়া হলেও দুবাইয়ে ফ্লাইট থেকে নামার পর নির্ধারিত গেটে কোনো হুইলচেয়ার উপস্থিত ছিল না। বিমানবালারা জানতেন তিনি শারীরিকভাবে দুর্বল, কিন্তু তবুও তাকে বলা হয় ‘কিছুটা হেঁটে যেতে’। দীর্ঘপথ হেঁটে যাওয়ার পরেও তিনি কোনো সহায়তা পাননি।
আরও বিপত্তি ঘটে দুবাই বিমানবন্দরে টার্মিনাল পরিবর্তনের সময়। সেখানে ট্রেনে করে অন্য টার্মিনালে যেতে হয় তাঁকে, কিন্তু পুরো পথেই ছিলেন একা, কোনো সহায়তা ছাড়াই।
পরবর্তী যাত্রাবিরতি ছিল ইতালির মিলান মালপেনসা বিমানবন্দর। এখানে দুই ঘণ্টার লে-ওভার চলাকালে লায়লা হোসেনসহ সব যাত্রীকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়, কিন্তু বসার বা বিশ্রামের কোনো ব্যবস্থা করা হয়নি। হুইলচেয়ার না পেয়ে তাকে পুরো সময় দাঁড়িয়ে থাকতে হয়, যা একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায়।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নিউইয়র্কে অবস্থানরত লায়লার মেয়ে ইশরাত জাহান এমিরেটসের দুবাই অফিসে যোগাযোগ করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, সেখান থেকে তিনি সহানুভূতিশীল উত্তর পাননি, বরং কাস্টমার সার্ভিস প্রতিনিধি বলেন, ‘তিনি তো এখন মিলানে, আমরা কিছু করতে পারব না। আপনি কেন এমন টিকিট কিনেছেন, সেটাও আপনার সিদ্ধান্ত।’
পরবর্তীতে এক ফেসবুক পোস্টে ইশরাত ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এই এয়ারলাইন্সগুলো আমাদের কাছ থেকে বিশাল অংকের টাকা নেয়, অথচ সেবার মান এমন যে বৃদ্ধ যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয় অসুস্থ হয়ে যাওয়ার আগ পর্যন্ত।’
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে এমিরেটসের একজন মুখপাত্র বলেন, ‘আমরা মিলান মালপেনসা বিমানবন্দরে মোবিলিটি সহায়তা সংক্রান্ত একটি যাত্রী অভিযোগ খতিয়ে দেখছি।’

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে