ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে ও আয়ারল্যান্ড এডুকেশন এক্সপো ২০২৫। পিএফইসি গ্লোবালের আয়োজনে এই এক্সপোটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২০ মে) ঢাকার ওয়েস্টিন হোটেলে। এই অনুষ্ঠানটি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ও উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে কথা বলতে পারবেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। তাঁরা জানতে পারবেন পছন্দের কোর্স, স্কলারশিপ, আবেদনের প্রক্রিয়া এবং পড়াশোনার পরবর্তী চাকরির সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য।
উচ্চশিক্ষায় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড যেতে আগ্রহী শিক্ষার্থীরা ইভেন্ট চলাকালেই তাঁদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। তা ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোর্স, স্কলারশিপ, অ্যাপ্লিকেশন ও পড়াশোনা-পরবর্তী কাজের সুযোগসম্পর্কিত যেকোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। সেই সঙ্গে থাকছে সেরা সব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ।
পিএফইসি গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, এই এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের ভবিষ্যতের সেরা সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।’
ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে দারুণ সব উপহার। অনস্পট অ্যাডমিশনের মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ। এ ছাড়াও, আইএলটিএস এবং পিটিই কোর্সে থাকছে বিশেষ ২৫ শতাংশ ডিসকাউন্ট। এই এক্সপোটি এমন একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, যেখানে উচ্চশিক্ষা-সংক্রান্ত সব সহায়তা মিলবে এক জায়গায়।
বিস্তারিত জানতে এবং প্রি-রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারবে পিএফইসি গ্লোবালের ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা সরাসরি কল করার মাধ্যমে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪২ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে