রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে শুরু হয়েছে ৭৫ দিনের ব্যবসায়িক ক্র্যাশ প্রোগ্রাম। গত ১২ অক্টোবর থেকে শুরু এই প্রোগ্রাম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। গতকাল ১৩ অক্টোবর (সোমবার) দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই প্রোগ্রাম চলাকালে নতুন হিসাব খোলা, আমানত সংগ্রহ, সিএমএসএমই ঋণ বিতরণ, শ্রেণিকৃত ঋণ হতে আদায় ও শ্রেণিকৃত ঋণ বিশ্রেণীকরণ এই ৫টি গুরুত্বপূর্ণ খাতকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে আরও কাছাকাছি পৌঁছে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এ সময় আরও ছিলেন ব্যাংকের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা, তানভীর হাছনাইন মইন ও আবু নাসের মো. মাসুদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন ব্যাংকের সব বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকেরা।

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৪১ মিনিট আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৪ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৫ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে