
সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।

সোনাগাজী আমির উদ্দিন মুন্সিরহাট শাখা রূপালী ব্যাংকের তিনটি হিসাব থেকে ১৯ লাখের বেশি টাকা অন্য ব্যাংকে স্থানান্তরের ঘটনায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার ব্যাংকের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা।

রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদের পরিবারের পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে অ্যালায়েন্ট এনার্জি সল্যুশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী হাসান শরীফেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে শুরু হয়েছে ৭৫ দিনের ব্যবসায়িক ক্র্যাশ প্রোগ্রাম। গত ১২ অক্টোবর থেকে শুরু এই প্রোগ্রাম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। গতকাল ১৩ অক্টোবর (সোমবার) দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন