
রূপালী ব্যাংকের ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ব্যাংকটির বিভিন্ন শাখা, জোনাল অফিস ও বিভাগীয় কার্যালয়কে স্বীকৃতি দেওয়া হয়েছে।
২০২৩ ও ২০২৪ সালে ব্যাংকের ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এ পুরস্কার দেওয়া হয়। গত শনিবার (২৩ আগস্ট) মতিঝিলে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ২০২৩ ও ২০২৪ সালের জন্য আলাদাভাবে নির্বাচিত শ্রেষ্ঠ তিন বিভাগীয় কার্যালয়, শীর্ষ তিন আঞ্চলিক কার্যালয় ও ১০টি শাখাকে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।
এ ছাড়া ২০২৩ ও ২০২৪ সালে পুরস্কারের জন্য মনোনীত বিভাগীয় কার্যালয়ের প্রধান ও মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা, আরবিটিএর প্রিন্সিপালসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে ছিলেন।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে