
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ বোর্ডের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও গতিশীল করতে ৩৯টি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। গতকাল বুধবার (১৩ আগস্ট) গ্রিন রোডস্থ পানি ভবনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি ঢাকাস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অনলাইনে যুক্ত ফিল্ড দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন।
সভায় মহাপরিচালক সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা বজায় রেখে সুষম ও সময়নিষ্ঠ কার্যক্রম সম্পাদনের ওপর জোর দিয়েছেন। সে লক্ষ্যে ৩৯টি নির্দেশনামূলক পদক্ষেপ উপস্থাপন করেন। যাতে সময়মতো এডিপি বাস্তবায়ন; প্রকল্পভিত্তিক অগ্রগতি রিপোর্ট; রাজস্ব বাজেটভুক্ত কাজের ১৫ দিন অন্তর বই আকারে ফটো, অগ্রগতির বিবরণসহ রিপোর্ট; দরপত্র আহ্বানের দ্রুত ব্যবস্থা ও একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। তিনি রাজস্ব বাজেটের আওতায় বন্যার সময় বাস্তবায়িত কিছু জরুরি নদীর তীর প্রতিরক্ষা কাজের প্রিকশনারি ডিজাইন অনুসরণ করা, প্রতিটি ফিল্ড অফিস থেকে সময়মতো ওয়ার্কপ্ল্যান দেওয়া ও তা সময়ে সময়ে আপডেট করার নির্দেশ দেন।
মহাপরিচালক নির্দেশনায় বলেন, কারিগরি কমিটি গঠন ও রিপোর্ট সবুজপাতাভুক্ত প্রকল্প ইত্যাদির লক্ষ্যমাত্রা, অগ্রগতির অবস্থাসহ রিপোর্ট সব সময় আপডেট থাকা, আন্তর্জাতিক মানের একটি ট্রেনিং ম্যানুয়াল তৈরি করা, বাপাউবোর সংস্কার নিয়ে ই-মেইলের মাধ্যমে ঢাকা ও ফিল্ডের সব দপ্তরের প্রস্তাব নেওয়া, কর্মকর্তারা নোটবুকে তাঁর প্রতিদিনের কর্মকাণ্ড রেকর্ড করবেন, জরুরি কাজ বাস্তবায়নের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজে সাইট ভিজিট করে ইমার্জেন্সি ডিক্লেয়ার করবেন, প্রতিটি কার্যসাইটে ওয়েট মেশিন রাখা, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত সংবাদ, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ও বাপাউবোতে প্রাপ্ত কোনো আবেদনের ওপর ব্যবস্থা নিতে হবে এবং গৃহীত ব্যবস্থাসমূহ সন্নিবেশ করে এ বিষয়ে একটি অনলাইন অ্যাপস তৈরি করার নির্দেশ দেন।
প্রকল্প বাস্তবায়নের সময় পূর্বানুমোদন ছাড়া কোনো অতিরিক্ত কাজ বাস্তবায়ন না করা, পানি উন্নয়ন বোর্ডের জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা, জুট, জিও ব্যাগ কোম্পানির সঙ্গে যোগাযোগ করে জুট ফ্যাব্রিকস তৈরি করার পদক্ষেপ নেওয়া, বনায়ন নীতিমালা আপডেট করা, প্রতিটি গ্রেডের কর্মচারীদের জন্য সিনিয়রিটি লিস্ট তৈরি করা, ড্রেজার ও যান্ত্রিক উইংয়ের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, বাপাউবোর অধিগ্রহণকৃত সব জমির নামজারি সম্পন্ন করা, বাপাউবোর সব অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা, মাঠপর্যায়ে প্রতিটি দপ্তরে কোনো ব্যক্তি কোনো আবেদন অথবা অভিযোগ নিয়ে এলে তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, টিওঅ্যান্ডই চূড়ান্তপূর্বক এ-সম্পর্কিত সমস্যার সমাধান করতে তিনি নির্দেশনা দেন।
তিনি বলেন, প্রত্যেক প্রধান প্রকৌশলী তাঁর জোনের আওতাধীন রেগুলেটর ও রেগুলেটর কানেক্টিং খাল কার্যকরী রয়েছে কি না, সে বিষয়ে ব্যবস্থা নেবেন, রাজস্ব খাতের আওতায় মেরামতকাজের বাজেট বরাদ্দ দুই ধাপে প্রণয়ন করে তা বাস্তবায়ন করা, বন্যাকালে জরুরি কাজের জন্য একটি টেকনিক্যাল গ্রিডলাইন প্রণয়ন করা, এক বছরের মধ্যে সব শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া শুরু/সম্পন্ন করতে হবে। তিনি পানি উন্নয়ন বোর্ডকে পেপারলেস অফিস তৈরির জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
মহাপরিচালক মহোদয়ের উপরোক্ত নির্দেশনাসমূহের ওপর বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিরা বক্তব্য দেন এবং মহাপরিচালকের এ-জাতীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে বোর্ডের সার্বিক উন্নয়নের স্বার্থে মহাপরিচালকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
২ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে