ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামা। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মহাখালীর ওষুধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে এই সভা হয়।
বামার সভাপতি, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিদলের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ জাতীয় সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জানায় সংগঠনটি।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ পাশ হওয়া ওষুধ সেক্টরের জন্য যুগান্তকারী ঘটনা। ফলে ওষুধের পাশাপাশি প্রসাধনী শিল্প, ফুড ও ডায়েটিং সাপ্লিমেন্ট উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছে যাবে বাংলাদেশ।’
মোহাম্মদ ইউসুফ আরও বলেন, ‘সরকারি তথ্যানুযায়ী প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার কসমেটিকস, ফুড ও ডায়েটিং সাপ্লিমেন্ট আমদানি করা হয়। নতুন আইনের ফলে বাংলাদেশেই এসব পণ্য উৎপাদনের সুযোগ তৈরি হলো। এ কারণে এ সেক্টরে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি নিজেদের চাহিদা মিটিয়ে পণ্যসামগ্রী বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও হবে।’
বামার সভাপতি হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘ইউনানি, আয়ুর্বেদিক ও হারবাল সেক্টরকে এগিয়ে নিতে ওষুধ উৎপাদন সংশ্লিষ্ট উদ্যোক্তারা প্রতিজ্ঞাবদ্ধ। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগিতা করলে এবং এ সেক্টর থেকে বিদ্যমান সমস্যাগুলো দূর হলে ইউনানি, আয়ুর্বেদিক ও হারবাল ওষুধ শিল্পের কাঙ্ক্ষিত বিকাশ হওয়া অসম্ভব কিছু নয়।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক মো. সালাহউদ্দিন, উপপরিচালক আব্দুল মালেক, বামার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাবেক সভাপতি শিবব্রত রায়, সহসভাপতি মো. ফজলুর রহমান, যুগ্ম-সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক আবুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২৭ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে