বিশ্বের অন্যতম শীর্ষ বাণিজ্যিক বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের আয় কমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় এক বছর আগের তুলনায় প্রায় ১৩৫ কোটি ডলার কমেছে। এ ছাড়া, বোয়িং এবং সহযোগী প্রতিষ্ঠান স্পিরিট অ্যারোর শেয়ারদরও স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে প্রায় ৩ শতাংশ কমেছে।
মূলত চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইনসের একটি ৭৩৭-ম্যাক্সের মাঝ অংশের দরজা মাঝ আকাশে খুলে যায়। এর পর থেকেই বোয়িং আলাস্কান এয়ারলাইনসের মামলায় জড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন কর্তৃপক্ষও বোয়িংয়ের বিমানের এই দুর্ঘটনা খতিয়ে দেখছে। সব মিলিয়ে চাপের মুখে থাকা প্রতিষ্ঠানটির আয় দীর্ঘ সাত প্রান্তিক পর কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ৭ প্রান্তিক, অর্থাৎ ২১ মাসের মধ্যে এই প্রথম বোয়িংয়ের আয় কমল। তবে গত জানুয়ারিতে মাঝ আকাশে বোয়িংয়ের একটি বিমানের দরজা খুলে যাওয়ার পর বিশ্লেষকেরা প্রতিষ্ঠানটির ব্যবসায় যে পরিমাণ ধসের আশঙ্কা করেছিলেন, তার চেয়ে ভালো আয় হয়েছে। তবে প্রতিষ্ঠানটির বিক্রি তুলনামূলক কমে গেছে।
বিমানের দরজা উড়ে যাওয়ার ঘটনার পরর বোয়িংয়ের সিইও ডেভ ক্যালহাউন মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে বলেছিলেন, বোয়িংয়ে মূল সরবরাহকারী প্রতিষ্ঠান স্পিরিট অ্যারোসিস্টেমস অধিগ্রহণ করার লক্ষ্যে একটি চুক্তি হতে যাচ্ছে, যা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে হতে পারে।
তবে বোয়িংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী এয়ারবাসও স্পিরিট অ্যারোসিস্টেমস কিনে নেওয়ার দৌড়ে আছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির বিক্রির দাম কেমন হবে, তা-ও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে ক্যালহাউন বিশ্লেষকদের বলেছেন, বোয়িং এয়ারবাসের তুলনায় স্পিরিট অ্যারো কেনার ক্ষেত্রে এগিয়ে।
এ ছাড়া কারিগরি ত্রুটি, আইনি জটিলতাসহ নানা কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। চলতি মাসে প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উল্লিখিত জটিলতার কারণে বোয়িংয়ের বহুল বিক্রীত বিমান ৭৩৭-ম্যাক্সের উৎপাদন অনেকটাই কমে গেছে।
যাই হোক, চলতি বছরের প্রথম প্রান্তিকে বোয়িংয়ের আয় হয়েছে ১৬ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে বোয়িংয়ের আয় ছিল ১৭ দশমিক ৯২ বিলিয়ন ডলার। তবে বিশ্লেষকেরা বলেছিলেন, এই প্রান্তিকে বোয়িং বড়জোর ১৬ দশমিক ২৩ বিলিয়ন ডলার আয় করতে পারবে। কিন্তু বোয়িং সেই অঙ্ক ছাড়িয়ে গেছে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে