
রাজধানীর বসুন্ধরা এলাকায় তিন দিনব্যাপী ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকার জান্নাত রেস্টুরেন্টে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। এ মেলায় প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা তাঁদের নিজ নিজ পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে। ক্রেতা ও দর্শনার্থীরা এ সময়ের মধ্যে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে ও নিজেদের পছন্দের পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন।
মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান এ এন মনজুরুল হক সোহেল এবং সিইও হিসেবে আছেন জিনাত আরা। তাঁদের সহযোগী হিসেবে আছেন নারী উদ্যোক্তা সাবরিন, উষা ও সম্পুর্না।
আয়োজক কমিটির সিইও জিনাত আরা মেলা সম্পর্কে জানান, বিভিন্ন ধরনের ডিজাইনের জুয়েলারি, নারীদের পোশাকের সমাহার রয়েছে তিন দিনব্যাপী এ মেলায়। যেহেতু নারী উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন তাই ঘর গৃহস্থালির বিভিন্ন দৃষ্টিনন্দন সামগ্রীও এ মেলায় স্থান পাবে। সঙ্গে থাকবে নারী উদ্যোক্তাদের নিজেদের হাতে তৈরি হ্যান্ড মেড ক্র্যাফট। মেলায় আসা শিশুদের আছে মনোমুগ্ধকর কিডস প্লে জোন। আগত অতিথিদের কথা ভাবনায় রেখে রাখা হয়েছে উন্নতমানের ক্যাফে কর্নার। যেখানে বসে আগত দর্শনার্থী ও অতিথিরা বিভিন্ন ধরনের মানসম্মত খাবার উপভোগ করতে পারবেন।
মেলা আয়োজনের কারণ সম্পর্কে বলতে গিয়ে আয়োজক কমিটির চেয়ারম্যান এ এন মনজুরুল হক সোহেল বলেন, ‘নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য সম্পর্কে জানাতেই এ মেলার আয়োজন করা হয়েছে। বাজারে কিংবা বিভিন্ন দোকার বা শোরুমগুলোতে যেসব জুয়েলারি, পোশাক, ঘর গৃহস্থালির পণ্যসামগ্রী পাওয়া যায় এ মেলায়; সেগুলোর পরিবর্তে ব্যতিক্রমী ডিজাইনের মানসম্পন্ন পণ্যের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পণ্যের মূল্যও হাতের নাগালে রাখা হয়েছে। সবাই প্রতি আহ্বান থাকবে শুক্র ও শনিবার ছুটির দিনে আপনারা মেলায় আসুন। সঙ্গে নিজের পছন্দের পণ্য ক্রয় করুন।’

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে