
এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড বাদে উত্তরা ইপিজেডে অবস্থিত অন্যান্য কারখানা চালু হয়েছে। আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের কারখানা চালু হবে। একই সঙ্গে কারখানার শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণ করবে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন উত্তরা ইপিজেড নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।
এতে বলা হয়, ইপিজেডের উৎপাদনমুখী কর্মপরিবেশ ফিরিয়ে আনা, বৈদেশিক বিনিয়োগ অব্যাহত রাখা ও দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড বাদে অন্যান্য সব কারখানা যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষ ও সংঘটিত ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বেপজা চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।
গতকাল বুধবার উত্তরা ইপিজেডের জোন অফিসের কনফারেন্স রুমে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের উত্থাপিত বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, মালিক প্রতিনিধি, জেলা প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির পক্ষ থেকে নিহত শ্রমিক আহসান হাবীবের আইনানুগ অভিভাবককে প্রাথমিকভাবে ক্ষতিপূরণ বাবদ ২ লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি আহত সব শ্রমিকের চিকিৎসার ব্যয়ভার এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) বহন করবে মর্মে মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে।
এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকেরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে গত মঙ্গলবার উত্তরা ইপিজেডের মূল গেটের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। ফলে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ও ইপিজেডের আমদানি, রপ্তানিসহ সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং জোনে শ্রম অসন্তোষ তৈরি হয়।
একপর্যায়ে উদ্ভূত শ্রম অসন্তোষের জেরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকেরা সংঘর্ষে জড়িয়ে পড়লে একজন শ্রমিক নিহত এবং আরও কয়েকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের নিরাপত্তার বৃহত্তর স্বার্থে গতকাল বুধবার উত্তরা ইপিজেডের সব কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
১৭ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৩৫ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে