জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের ব্যক্তিগত আয়কর নথি ফাঁস হয়েছে। স্পর্শকাতর রিটার্নের তথ্য ফাঁস হওয়ার পর থেকেই এনবিআরের ভেতরে তোলপাড় শুরু হয়। ইতিমধ্যে এ ঘটনায় এনবিআরের পক্ষে ঢাকার রমনা থানায় একটি মামলা দায়ের হয়েছে। কর অঞ্চল-৪-এর সহকারী কর কমিশনার আতাহার আলী খান গত বুধবার এ মামলা করেন।
এ প্রসঙ্গে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, মামলাটি কর অঞ্চল-৪-এর পক্ষ থেকে দায়ের করা হয়েছে। কিন্তু এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি, তবে একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হয়েছে।
ফেসবুক পেজটি সাংবাদিক জুলকারনাইন সায়েরের কি না, জানতে চাইলে ওসি বলেন, এই মুহূর্তে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে চেয়ারম্যানের ২০২০-২১,২০২১-২২ ও ২০২২-২৩ করবর্ষের রিটার্নের তথ্য প্রকাশ করেন। গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত সেই পোস্টে বেশ কিছু ‘অসংগতি’র কথাও উল্লেখ করা হয়। যদিও ওই তিন করবর্ষে আবদুর রহমান খান এনবিআরের চেয়ারম্যান ছিলেন না। তিনি গত বছরের ১৫ আগস্ট অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
তবে এনবিআরের ভেতরের অনেকে বলছেন, এই ফাঁসের পেছনে থাকতে পারে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ক্ষোভের প্রতিফলন।
চলতি বছরের মে মাসে সরকার এক অধ্যাদেশে এনবিআর বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ—রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন গঠনের ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ আন্দোলনে নামে। তারা অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে ‘চেয়ারম্যান অবাঞ্ছিত ঘোষণা’, কলমবিরতি, অবস্থান ধর্মঘট, ‘মার্চ টু এনবিআর’সহ নানা কর্মসূচি পালন করে। আন্দোলনের চাপে কিছু পরিবর্তন এলেও শেষ পর্যন্ত সরকারের কঠোর অবস্থান এবং দুদকের তদন্ত ঘোষণার মুখে কর্মকর্তারা পিছু হটেন। ২৯ জুন ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত হয়।
পরে আন্দোলনে জড়িত অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়, কেউ বাধ্যতামূলক ছুটিতে যান, কেউ শাস্তিমূলক বদলির মুখে পড়েন।
এসব উত্তেজনার মধ্যেই সম্প্রতি চেয়ারম্যানের আয়কর রিটার্ন ফাঁসের ঘটনা ঘটে, যা নতুন করে আলোচনায় এনেছে এনবিআরের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩২ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে